বারহাট্টা উপজেলার
২নং সাহতা ইউনিয়নে বৃষ্টি বিঘ্নিত রাস্তাঘাট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণকে সঙ্গে নিয়ে দত্তগ্রাম পূর্বপাড়া, দত্তগ্রাম পশ্চিমপাড়া এবং মধুপুর নুরুল্লাহ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত করা হয়।
এ সময় এলাকাবাসীর চলাচলে ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় বলে জানান স্থানীয়রা।
এছাড়াও, এলাকার উন্নয়নমূলক কাজে নিয়মিতভাবে ভূমিকা রাখছেন তিনি। বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে এলাকায় টেকসই উন্নয়ন ও জনদুর্ভোগ কমে আসে।