ফরিদপুরে ভাঙ্গায় নববর্ষকে কেন্দ্র করে রাইজিং স্টার ক্লাব’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিশেষ কুইজ প্রতিযোগিতা ২০২৬”, যা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশ বিষয়াবলি, বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে।
আগামী ১৪ এপ্রিল ২০২৬, সকাল ১১টায় ভাঙ্গা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় সেরা ৩ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এছাড়া প্রথম ১০ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আনাস আহমেদ জানান, “নববর্ষের এই আয়োজনে আমরা চাই শিক্ষার্থীরা তাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে নতুন করে জানুক এবং নিজেদের মেধা বিকাশের সুযোগ পাক।”
ক্লাবের সভাপতি মো: আকাশ শেখ বলেন, “এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে।”
রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৮৮২৪৫১১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে।
নববর্ষের আনন্দঘন পরিবেশে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।




