গত ২২জুলাই ২০২৬ ইং তারিখে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ”মেসার্স লাবনী ফিলিং স্টেশনে” মোটর সাইকেল চালকদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়।
মেসার্স লাবনী ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায় নাকি আবারও গুজব ছড়িয়েছে দেশে হঠাৎ করে তেলের সংকট হতে পারে।আর এই কারনে মোটর সাইকেল চালকদের তেল কেনার জন্য ভীর জমায়েত হয়েছে। তারা আরও বলেন, এই সকল গুজবে তারা ব্যাপক পরিমানে হয়রানির শিকার হচ্ছে।তাই এই বিষয়ে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।



