বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি পৌরসভার বেহাল রাস্তাঘাট: নাগরিক দুর্ভোগ চরমে

১৫০ বছরের প্রাচীনতম প্রথম শ্রেনীর ঝালকাঠি পৌরসভা। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় পিচ ও সুরকি উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন হেলেদুলে চলায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
নাগরিকদের ক্ষোভ ও অভিযোগ:
• নিয়মিত পৌর কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
• রাস্তাঘাটের বেহাল দশার কারণে স্কুলগামী শিক্ষার্থী, রিকশাচালক ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
• সংস্কার কাজের অজুহাতে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন অনেক স্থানীয় বাসিন্দা।
• দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
পৌর কর্তৃপক্ষের বক্তব্য:
• ঝালকাঠি পৌরসভার প্রশাসক জানিয়েছেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে নতুন রাস্তা তৈরির মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা তাদের নেই।
• এই বড় রাস্তাগুলোর সংস্কার কাজ বৈদেশিক অর্থায়নে (এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক) প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন হবে।
• এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও প্রাক্কলন (এস্টিমেট) এক বছর আগেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা বর্তমানে বিভিন্ন স্তরে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
তবে কবে নাগাদ এই সড়ক সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নিশ্চিত করতে পারেনি পৌর কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন