মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান কাঁচপুর: সড়ক মন্ত্রী

দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সোহাগ, গ্রিন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসের অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে। দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে জানিয়ে রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাস কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠা-নামা করায়, সেটি আর করতে পারবে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোড়ার মাটি সরে তৈরি হয়েছে বড় গর্ত; হাজারো মানুষের চলাচলের ব্যস্ত এলাকায় যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে আবারও পল্লী বিদ্যুতের জরাজীর্ণ ও নড়বড়ে বিদ্যুতের খুঁটি