শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদকসহ দুইজন গ্রেফতার, পলাতক একজন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে  ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামী পলাতক রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের ভোগড়া বাইপাস থেকে কাঞ্চনগামী সড়কের উলুখোলা সাকিনস্থ বড়ইতলা আন্ডারপাসের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ রাজু মিয়া (২৫) এবং বিপ্লব কুমার (সজিব) (১৯) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাজু মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্বাচল উপ-শহরের ভাসমান বাসিন্দা এবং বিপ্লব কুমার (সজিব) রংপুর জেলার হারাগাছ এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোঃ মামুন (৩৮) নামে আরও একজন আসামী পলাতক রয়েছে, যার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কেটুন এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬.৫ গ্রাম ভাঙ্গা অংশ (যা ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটের সমতুল্য) এবং ৩০ পিস  ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৯.৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-৪, তারিখ ০৪ মে ২০২৬ এবং জি আর নং-১৪১, একই তারিখে রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের করা হয়েছে।
মামলাটির তদন্ত করছেন কালীগঞ্জ থানার এসআই মোঃ হায়াতুর রহমান। পুলিশ জানায়, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন