ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদে এক অজ্ঞাত লোকের মৃতদেহ ভেসে আসতে দেখা যায়।এ সময় ময়মনসিংহ পাওয়ার স্টেশনের পাশে শম্ভুগঞ্জে মৃতদেহটি আটকে যায়।
ভেসে আসা মৃতদেহটি দেখতে আশেপাশের লোকজনকে ভিড় করতে দেখা যায়।তবে মৃতদেহটি কেউ চিনতে পারে নি।
ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ বিষয়ে অবহিত করা হয়েছে।আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী আসার পর লাশ শনাক্তকরন নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।



